নিজস্ব প্রতিবেদক, নাটোর:
বঙ্গবন্ধুর ছবি বিকৃত করার অভিযোগে জাহিদ বিন ইয়াছিন (২৬) নামের এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। রোববার বিকেলে এনএস কলেজ থেকে তাকে আটক করা হয়।
আটক জাহিদ সরকারী এনএস কলেজের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। সে সিংড়া উপজেলার নিমাকদমা গ্রামের ইয়াছিন আলীর ছেলে।

নাটোর সদর থানার উপ-পরিদর্শক আবু শাহাদত জানান, রোববার বিকেলে জাহিদ তার ব্যাক্তিগত ল্যাপটপটি নিয়ে ক্যাম্পাসে বসে কাজ করছিল। এসময় বঙ্গবন্ধুর বিকৃত ছবি দেখতে পায় তার সহপাঠিরা। পরে জাহিদের সহপাঠিরা বিষয়টি কলেজের অধ্যক্ষকে জানালে পুলিশকে খবর দেয় কলেজ কর্তৃপক্ষ। পরে সদর থানা পুলিশ গিয়ে জাহিদকে আটক করে নিয়ে আসে।
উপ-পরিদর্শক সিল্কসিটি নিউজকে বলেন, জাহিদের ল্যাপটপে বঙ্গবন্ধুর বিকৃত ছবি রয়েছে এমন অভিযোগে থানায় নিয়ে আসা হলেও এখন পর্যন্ত তার ল্যাপটপ ঘেটে দেখা হয়নি। যদি ওই ধরনের কিছু থাকে তার বিরুদ্ধে আইসিটি আইনে মামলা দায়ের করা হয়েছে।
স/অ










