সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

ফিলিস্তিন সংকট সমাধানে রিয়াদে আরব নেতাদের ঐতিহাসিক সম্মেলন

নিউজ ডেস্ক১২ নভেম্বর ২০২৪২ মিনিট পড়া
ফিলিস্তিন সংকট সমাধানে রিয়াদে আরব নেতাদের ঐতিহাসিক সম্মেলন

সিল্কসিটিনিউজ ডেস্ক :

সৌদি আরবের রাজধানী রিয়াদে সোমবার আরব ও মুসলিম বিশ্বের নেতারা এক বিশেষ সম্মেলনে বসেন, যার মূল উদ্দেশ্য পৃথক ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ফিলিস্তিন সংকটের সমাধান করা। এই সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পাশাপাশি লেবাননসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাত বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর চাপ প্রয়োগের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হচ্ছে।

গত অক্টোবরেও ফিলিস্তিনি সংকট নিরসনে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে গাজার যুদ্ধ থামাতে আরব বিশ্বের নেতারা সম্মিলিত উদ্যোগ নেওয়ার অঙ্গীকার করেছিলেন। সেই অঙ্গীকারের ধারাবাহিকতায় আজকের এই সম্মেলন। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, গাজা ও লেবাননে ইসরায়েলের সামরিক তৎপরতা এবং আক্রমণ বন্ধ করতে আরব ও মুসলিম দেশগুলোর নেতারা এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান উদ্বোধনী বক্তব্যে বলেন, আমরা ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলি বাহিনীর নির্মম অত্যাচার ও গণহত্যাকে প্রত্যাখ্যান করছি। সম্মেলনের উদ্দেশ্য সম্পর্কে তিনি জানান, ফিলিস্তিনি জনগণের ওপর চলমান সহিংসতা বন্ধ এবং শান্তিপূর্ণ উপায়ে তাদের অধিকার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা বাড়ানো অত্যন্ত জরুরি।
এই সম্মেলনে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু, লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফসহ অনেক নেতার অংশগ্রহণ রয়েছে। তবে রাষ্ট্রীয় ব্যস্ততার কারণে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এতে যোগ দেননি।

এদিকে, ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে ইসরায়েল দ্বিমত পোষণ করেছে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার বলেছেন, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা কোনো বাস্তবসম্মত লক্ষ্য নয়। তার মতে, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে তা সন্ত্রাসী সংগঠন হামাসের দখলে চলে যাবে, যা অঞ্চলটিতে স্থিতিশীলতা আনবে না বরং ঝুঁকি বাড়াবে।

সঙ্গে সঙ্গে গাজার পশ্চিম অঞ্চলে ইসরায়েলি বাহিনী নতুন করে স্থল হামলা শুরু করেছে। সোমবার পশ্চিম গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি ট্যাংক নিয়ে সেনাদের প্রবেশ করতে দেখা গেছে। এই হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন বলে জানা যায়। শরণার্থীশিবিরে ট্যাংক ঢুকতে শুরু করলে ভীত-সন্ত্রস্ত সাধারণ মানুষ দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকে। অনেকেই বাধ্য হয়ে ইসরায়েলি সেনাদের কাছে শরণার্থীশিবির থেকে বের হওয়ার অনুমতি চান।

আরব ও মুসলিম বিশ্ব এই সংকট মোকাবিলায় কৌশলগত পদক্ষেপ নিতে অঙ্গীকারাবদ্ধ এবং সম্মেলনের মাধ্যমে দ্রুত সমাধানের উপায় খুঁজছেন বলে আশা করা হচ্ছে।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন