সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
আন্তর্জাতিক

‘প্রিয়াঙ্কা গান্ধীর থেকেও অনেক সুন্দরী রয়েছেন’

নিউজ ডেস্ক২৫ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
‘প্রিয়াঙ্কা গান্ধীর থেকেও অনেক সুন্দরী রয়েছেন’

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারতের কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে ‘যৌনবৈষম্যবাদী’ মন্তব্য করেছেন ক্ষমতাসীন বিজেপি নেতা বিনয় কাটিয়ার। বুধবার তিনি বলেছেন, উত্তরপ্রদেশে নির্বাচনী ‘প্রচারণার জন্য প্রিয়াঙ্কা গান্ধীর থেকেও অনেক সুন্দরী রয়েছেন। বিজেপিতে তেমন নেতার অভাব নেই।’

উত্তর প্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনে প্রচারের কাজে দলের যেসব তারকা নেতৃত্ব কাজ করবেন সম্প্রতি তাদের নামের একটি তালিকা প্রকাশ করেছে কংগ্রেস। সেখানে প্রিয়াঙ্কা গান্ধীর নামও রয়েছে। বুধবার এ প্রসঙ্গেই বিনয় বলেন, ‘প্রচারণার জন্য প্রিয়ঙ্কা গান্ধীর থেকেও অনেক সুন্দরী রয়েছেন।’

বিনয়ের এ মন্তব্যের প্রতি উত্তরে টুইটার বার্তায় প্রিয়াঙ্কা বলেছেন, ‘হা হা হা। সে সত্যি বলেছে। তারা এমনই। সে যদি আমার সহকর্মীদের মধ্যে শুধু এটুকুই দেখে থাকে, যারা অত্যন্ত সাহসী, শক্তিশালী ও সুন্দরী নারী এবং যারা আজ যে অবস্থানে এসেছে লড়াই করে তাহলে সে আমাকে আরো হাসাবে। কারণ সে ভারতের অর্ধেক জনগোষ্ঠীর প্রতি বিজেপির মনোভাবের প্রকাশ ঘটিয়েছে ৷’

প্রসঙ্গত, এবার উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের জন্য জোট বেঁধেছে কংগ্রেস ও সমাজবাদী পার্টি । প্রিয়াঙ্কা গান্ধীর মধ্যস্থতাতেই এ জোট হয়েছে। এর আগে কখনো তাকে সক্রিয় রাজনীতিতে খুব একটা দেখা যায়নি ৷ ভোটের আগে তাকে কেবল মা ও ভাইয়ের নির্বাচনী কেন্দ্রে প্রচারকাজ করতে দেখা যেত।

সূত্র: রাইজিংবিডি