সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

প্রতিষ্ঠিত এনজিও নিষিদ্ধ করে ‘অনুগত’দের অনুমোদন ইসরায়েলের

নিউজ ডেস্ক১৪ ফেব্রুয়ারি ২০২৬১ মিনিট পড়া
প্রতিষ্ঠিত এনজিও নিষিদ্ধ করে ‘অনুগত’দের অনুমোদন ইসরায়েলের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

দ্য নিউ হিউম্যানিটারিয়ান– এর এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় দীর্ঘদিন ধরে কাজ করা প্রতিষ্ঠিত মানবিক সংস্থাগুলোর বদলে ইসরায়েল রাজনৈতিকভাবে ‘অনুগত’ ও কম পরিচিত নতুন কিছু সংস্থাকে অনুমোদন দিচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলের নতুন নিবন্ধন আইনের শর্ত মানতে অস্বীকৃতি জানানোয় গাজায় কার্যরত ৩৭টি ত্রাণ সংস্থা—যার মধ্যে জাতিসংঘের বাইরে প্রায় সব সুপরিচিত আন্তর্জাতিক এনজিও রয়েছে, তারা নিষেধাজ্ঞার মুখে পড়েছে। তাদের পরিবর্তে নতুন শর্ত মেনে নেওয়া প্রায় দুই ডজন সংস্থাকে অনুমোদন দেওয়া হয়েছে।

অনুসন্ধানে অংশ নেওয়া ত্রাণকর্মী ও আইন বিশেষজ্ঞরা বলেন, এটি গাজার মানবিক কাঠামো পুনর্গঠনের একটি বৃহত্তর পরিকল্পনার অংশ।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত সংস্থাগুলোকে পাশ কাটিয়ে এমন একটি সমান্তরাল ত্রাণব্যবস্থা গড়ে তোলা হচ্ছে, যা ইসরায়েলের নিয়ন্ত্রণে রাখা সহজ হবে।
নিষেধাজ্ঞার মুখে থাকা সংস্থাগুলোর মধ্যে রয়েছে দীর্ঘদিন ধরে কাজ করা মানবিক সংগঠনগুলো—মেডিসিনস স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ), নরওয়েজ রিফিউজি কাউন্সিল, মার্সি কর্পস, ফিলিস্তিনিদের জন্য মেডিকেল এইড, অক্সফাম এবং আমেরিকান ফ্রেন্ডস সার্ভিস কমিটি; যারা ১৯৪৮ সাল থেকে গাজায় কাজ করে আসছে।