সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
রাজশাহী

পুষ্প কুপিয়ে জখম করার ঘটনায় মামলা

নিউজ ডেস্ক২৮ অক্টোবর ২০১৬২ মিনিট পড়া
পুষ্প কুপিয়ে জখম করার ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে জমির সীমানাসংক্রান্ত বিরোধের জেরে হাসুয়া দিয়ে কুপিয়ে পুষ্প বেগমকে জখম করার অভিযোগে মামলা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে পুষ্পর মা সুফিয়া বেগম বাদি হয়ে দুইজনের বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া থানা একটি মামলা করে।

 

আজ শুক্রবার বেলা ১২টার দিকে নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহদত হোসেন সিল্কসিটিনিউজকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, গতকাল মারধরের ঘটনায় দুইজনকে আসামি করে বোয়ালিয়া থানায় একটি মামলা করা হয়েছে। এর হলেন, নগরীর টিকাপাড়া এলাকার আলমগীর হোসেনের স্ত্রী শারমিন বেগমকে (৩০)। তবে গতকাল আলমগীর হোসেনের স্ত্রী শারমিন বেগমকে (৩০) আটক করে নিয়ে আসে পুলিশ।

 

এদিকে পুষ্পর খালাতো বোন ঝিলিক বলেন, পুষ্পর অবস্থা তেমন ভালো না। গোটা শরীরে তার আঘাত লাগা বেথায় কাত্রাচ্ছেন। তিনি তরল খাবার ছাড়া কিছু খেতে পারছে না।

 

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নগরীর টিকাপাড়া এলাকায় আলমগীর হোসেনের সঙ্গে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল জামাই হাকিম বিশ্বাসের। এ নিয়ে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আলমগীরের সঙ্গে কথা কাটাকাটি চলছিল মেয়ে পুষ্পর।

 

এরই এক পর্যায়ে আলমগীর ও তার স্ত্রী শারমিন পুষ্পর ওপর আক্রমণ করে। এ সময় শারমিন হাঁসুয়া দিয়ে পুষ্পর মাথায় আঘাত করলে মারাত্মক জখম হয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

 

 

স/আ