সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
আন্তর্জাতিক

পুরুষদের মৌখিক তালাক প্রথার বিপক্ষে মত মিশরের প্রেসিডেন্টের

নিউজ ডেস্ক২৫ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
পুরুষদের মৌখিক তালাক প্রথার বিপক্ষে মত মিশরের প্রেসিডেন্টের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মিশরে বিবাহ বিচ্ছেদের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি।

 

মুসলিম ধর্মাবলম্বী পুরুষরা সাধারণত মৌখিকভাবেই স্ত্রীকে তালাক দিতে পারেন।

 

বাংলাদেশে যা ‘তিন তালাক’ প্রথা হিসেবে পরিচিত।

 

প্রেসিডেন্ট সিসি মিশরে পুরুষদের মৌখিকভাবে তালাকের এই প্রথা নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছেন এবং সেজন্যে একটি আইন প্রণয়নের প্রস্তাব করেছেন।

 

২০১৫ সালে মিশরে প্রতি চার মিনিটে একটি করে তালাকের ঘটনা ঘটেছে।

 

বিয়ের পাঁচ বছরের মধ্যেই সেখানে চল্লিশ শতাংশ বিবাহ বিচ্ছেদ ঘটে।

 

মি সিসি বলছেন, প্রস্তাবিত আইন দম্পতিদের নিজেদের বিবাদ মিটিয়ে বিচ্ছেদের বিষয়ে মত পরিবর্তনের সুযোগ দেবে।

 

দেশটির ধর্মীয় নেতারা বিষয়টি নিয়ে এখনো কোনো মন্তব্য করে নি।

সূত্র: বিবিসি বাংলা