পুঠিয়া প্রতিনিধিঃ
পুঠিয়ায় ফেনসিডিলসহ আক্তারউল ইসলাম (৩৪) নামের একজনকে আটক করেছে মাদক দ্রব্যনিয়ন্ত্রন অধিপ্তরের উপ-পরিদর্শক। শনিবার সকাল সাড়ে ১০টার উপজেলার সেনভাগ নামক স্থানে ঢাকা গামী একতা যাত্রিবাহী বাসে তল্লাসী চালিয়ে তাকে আটক করে।

আটককৃত আক্তারউল ইসলাম (৩৪) চাপাই নবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গালবাড়ি গ্রামের মারফত আলীর ছেলে।
পুঠিয়া থানা সুত্রে জানাগেছে,শনিবার সকাল সাড়ে ১০টার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুঠিয়া মাদক দ্রব্যনিয়ন্ত্রন অফিসের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম ও তার ফোর্স ঢাকা-রাজশাহী মহসড়কের উপজেলার সেনভাগ নামক স্থানে ঢাকা গামী একতা যাত্রিবাহী বাসে তল্লাসী চালায়। সেসময় বাসের সিটে বসা যাত্রি আক্তারউল ইসলামের কাছে থাকা একটি এপেক্স ট্রেভেল ব্যাগের মধ্যে কালো কসটেপে মোড়ানো ২০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করে পুঠিয়া থানায় সোপর্দ করা হয়।
পরে আক্তারউল ইসলামকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
স/অ










