পুঠিয়া প্রতিনিধিঃ
পুঠিয়ায় মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। রোববার বিকেল ৩ টায় নন্দনপুর স্কুল মাঠে তার প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। পরে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার দিয়ে তার নিজ বাড়িতে দ্বিতীয় জানাযা শেষে বাস ভবনের সামনে তাকে দাফন করা হয়।

রাজশাহীর পুঠিয়া উপজেলার ভালুকগাছী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাবেক ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী শাহ্ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গত শনিবার রাত সাড়ে ১১ টায় নিজ বাস ভবন তেলীপাড়া গ্রামে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি……ওয়া রাজেউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারে সমবেদনা জানিয়ে আত্মার মাগফেরাত কামনা করেছেন পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ আব্দুল ওয়াদুদ দারা এম.পি, জেলা ও উপজেলা আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দ।
স/অ










