পুঠিয়া প্রতিনিধি:
পুঠিয়ায় প্রকাশ্যে মাদক সেবনের দায়ে ছয় ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। আদালত সুত্রে জানাগেছে, পুঠিয়া থানার এসআই গৌতম চক্রবর্তী ও র্যাব-৫ এর এসআই বিমল চন্দ্র রায় সংগীয় ফোর্স গতকাল বুধবার সন্ধ্যা পৌনে ছয়টায় পৃথক দু’টি অভিযান পরিচালনা করে মাদক সেবীদের আটক করে।
পরে তাদের পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রামমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নুরুজ্জামানের ভ্রাম্যমান আদালতে সোপর্দ করে।
আসামীরা তাদের দোষ স্বীকার করায় আদালত পুঠিয়া উপজেলার বানেশ্বর থান্ডার পাড়ার মৃত ময়েন উদ্দীনের ছেলে হাবিবুর রহমানকে (৩৬) এক বছর, একই গ্রামের মৃত আলমগীরের ছেলে সবুজ আলীকে (২৬) ছয় মাস, বানেশ্বর খুঁটিপাড়ার জাহাঙ্গীর আলমের ছেলে মাহফুজুর রহমানকে (৩০) এক বছর, বানেশ্বর পূর্বপাড়ার মৃত সমসের আলীর ছেলে জিয়ারুলকে (৪০) দুই বছর, চারঘাট উপজেলার মাড়ীয়া গ্রামের মৃত সেখ মোহাম্মদের ছেলে নয়ন আলীকে (৩৮) ছয় মাস ও বগুড়ার আদমদিঘী থানার তালসন গ্রামের মৃত শিবনাথ দাসের ছেলে হিরেন চন্দ্র দাসকে (৫০) ছয় মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করে।

স/আ










