সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
রাজশাহী

পুঠিয়ায় মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ১২

নিউজ ডেস্ক২০ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
পুঠিয়ায় মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ১২

পুঠিয়া প্রতিনিধিঃ

রাজশাহী জেলার পুঠিয়া থানায় পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামীসহ ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার বেলপুকুর ইউনিয়নের জামিরা মোল্লাপাড়া গ্রামের মৃত এবাদুল্লাহর ছেলে মাদক ব্যবসায়ী মানজুর রহমান (৪৫) একই এলাকার জামাল উদ্দীন (৩৫) শিবপুর এলাকার আসাদ আলী (৬৭) জিউপাড়া এলাকার আশরাফ বাদল (২৮) ও আবুলাল হোসেন (২৮) গাওপাড়ার আহাদ আলী, রুবেল মোল্লা (২৫) সেলিম হোসেন (২৫) ইসমাইল হোসেন (৪৫) মতিহার থানা এলাকার চঞ্চল (২৮) মাসকাটাদিঘির নজরুল ইসলাম (৪৯) এবং নওগাঁ জেলার আত্রাই উপজেলার খাইরুল ইসলাম  বাদল (৬২) প্রমুখ।

 

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হফিজুর রহমান জানান, পুঠিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে  বুধবার দিবাগত রাতে ৬ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মানজুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।

 

এছাড়াও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামী ও মাদকসেবী সহ মোট ১২ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সবাইকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

স/অ