সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
রাজশাহী

বাল্য বিয়ে দেয়ায় রাবি শিক্ষার্থীসহ ৪ জনের জেল-জরিমানা

নিউজ ডেস্ক২৮ অক্টোবর ২০১৬২ মিনিট পড়া
বাল্য বিয়ে দেয়ায় রাবি শিক্ষার্থীসহ ৪ জনের জেল-জরিমানা

পুঠিয়া প্রতিনিধি:
রাজশাহী জেলার পুঠিয়া উপজেলায় বাল্য বিয়ে দেওয়ার অপরাধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক শিক্ষার্থীসহ চার জনের বিভিন্ন মেয়াদে জেল জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

গত ২৬ অক্টোবর রাতে পালোপাড়া গ্রামে বাল্য বিয়ে হয়েছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুজ্জামান ও থানা পুলিশ অভিযান চালিয়ে কনের বাবা, মসজিদের ইমাম, কাজীসহ চার জনকে আটক করে।

 

এর পর গতকাল বৃহস্পতিবার তাদের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেড ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুজ্জামানের আদালতে হাজির করা হলে তাদের এ জেল জরিমানা দেয়া হয়।

 

আদালত সুত্রে জানাগেছে, গত ২৬ অক্টোবর রাতে উপজেলার পালোপাড়া গ্রামের দুলালের স্কুল পড়ুয়া মেয়ের বাল্য বিয়ে দেওয়ার অপরাধে বাল্য বিবাহ নিরোধ আইন ১৯২৩ এর আওতায় কনের বাবা দুলালকে (৩০) দশদিনের কারাদণ্ড ও বর কনেকে বিয়ে পড়ানোর অপরাধে রাবির ভাষা বিভাগের সাবেক শিক্ষার্থী ও  আগিনাদহ্ মসজিদের ইমাম রুহুল আমিনকে (২৫) এক হাজার টাকা জরিমানা করা হয়।

 

এছাড়াও ধনঞ্জয়পাড়া গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া ছাত্রীর বিয়ে পড়ানোর অপরাধে ধনঞ্জয়পাড়া জামে মসজিদের ইমাম ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ইসমাইল হোসেনকে (২৬) দশ দিনের কারদণ্ড ও বিবাহ বিবন্ধন করায় পুঠিয়া ইউনিয়নের নিকাহ রেজিষ্ট্রার মেহেদি হাসানকে (২৮) এক হাজার টাকা জরিমানা করা হয়।
স/আ