সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

পুঠিয়ায় গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Silk City৬ জুন ২০২৪১ মিনিট পড়া
পুঠিয়ায় গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পুঠিয়া প্রতিনিধি :
রাজশাহীর পুঠিয়ায় ২৫ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (৬ জুন) রাত্রী আড়াইটার দিকে পুঠিয়া বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- তানোর উপজেলার হরিশপুর গ্রামের ইয়াকত আলীর ছেলে নাজমুল হক (২৮), মহানগরীর রাজপাড়া থানার বশরী হাইটেক পার্ক এলাকার মতিউর রহমানের ছেলে রুবেল হোসেন (৩০) ও
নঁওগা জেলার মান্দা উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত. কোয়ামত উল্লাহ’র ছেলে হাবিবুর রহমান(৪৫)।

র‌্যাব ৫-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাত্রী ২. ৩০ ঘটিকায় পুঠিয়া বাজার এলাকায় র‍্যাবের একটি অপারেশন দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজা, একটি পিকআপ, তিনটি মোবাইল, চারটি সিমকার্ড ও নগদ ৯ হাজার টাকাসহ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়।

এ ঘটনায় রাজশাহী জেলার পুঠিয়া থানায় একটি নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।