সদ্য প্রকাশিত
মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক রণক্ষেত্র, আ. লীগ-পুলিশ সংঘর্ষ রেললাইনে নাশকতার চেষ্টা, অল্পের জন্য রক্ষা পেল ২ ট্রেন (রাবি) প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমানের বাসভবনের সামনে ক#কটেল বি#স্ফো#রণের ঘটনা ঘটেছে র‍্যাপিডের গবেষণা তিন মাসের লোডশেডিংয়ে ৫৪ হাজার কোটি টাকার ক্ষতি ফেসবুকে স্বাীধন মত প্রকাশের অভিযোগে চিকিৎসক গ্রেপ্তার রাজশাহীতে ভূমি অফিসে তিনটি পেট্রোল বোমা, নিরাপত্তা জোরদারের নির্দেশ রাজশাহী নগর ভবনে বিস্ফোরণ, মোটরসাইকেলে এসে পালাল দুর্বৃত্তরা আর্থিক সংকটের কথা লুকিয়ে রাখলে বাড়ে মানসিক চাপ এলএনজি ঘিরে ‘বড় সংকটের’ আশঙ্কা গবেষণায় ঢাকাসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন
পাবনা

পাবনায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩মাদক ব্যবসায়ী গ্রেফতার (ভিডিও)

নিউজ ডেস্ক১৬ সেপ্টেম্বর ২০২০১ মিনিট পড়া
পাবনায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩মাদক ব্যবসায়ী গ্রেফতার (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক:

পাবনায় ১০০৯ পিস মাদক দ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। গত মঙ্গলবার আড়াইটায় জেলার সাঁথীয়া থানাধীন করমজা ইউনিয়নের সিএন্ডবি বাসস্ট্যান্ড এলাকায় এক মাদক বিরোধী অভিযান পরিচালনা তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, পাবনার বেড়া থানাধীন শানিলা এলাকার মজিবর রহমানের ছেলে এসএম বজলুর রহমান নান্নু(৪২), হাটুরিয়া এলাকার মৃত শাজাহানের ছেলে রাসেল রানা ও পাচুরিয়া এলাকার রহম সরকারের ছেলে মোতালেব (২৫)।

আজ বুধবার দুপুরে র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মঙ্গলবার সদর কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান এর নেতৃত্বে র‌্যাব-১২ এর একটি দল পাবনা জেলার সাঁথীয়া থানাধীন করমজা ইউনিয়নের সিএন্ডবি বাসস্ট্যান্ড এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় ১০০৯ পিস মাদক দ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। যার আনুমানিক মূল্য  ২,০১,০০৯ (দুই লক্ষ একহাজার নয়) টাকা।

পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পাবনা জেলার সাঁথীয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১) এর ২৯ (ক)/৩৮ ধারায় মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে বলেও র‌্যাব জনায়।

স/অ

ভিডিও…