সিল্কসিটিনিউজ ডেস্ক:
পাবনার সদর উপজেলায় আব্দুর রশিদ (৫৫) নামে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার হয়েছে। আজ রোববার সকালে ভারারা ইউনিয়নের কুলাদি গ্রামে নিজ বাড়ির কাছের একটি পরিত্যক্ত পুকুর থেকে লাশটি উদ্ধার হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজা বাহাদুর বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ পরিত্যক্ত একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত ধারালো একটি বটি জব্দ করা হয়েছে। পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে। কারা, কেন তাকে হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।










