সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
আন্তর্জাতিক

পাকিস্তানে সবজি মার্কেটে বিস্ফোরণ, নিহত ২০

নিউজ ডেস্ক২১ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
পাকিস্তানে সবজি মার্কেটে বিস্ফোরণ, নিহত ২০

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পাকিস্তানের কুররম উপত্যকার পারাচিনর এলাকায় পুঁতে রাখা বোমা বিস্ফোরণ কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে ৪৯ জনের  বেশি মানুষ।

 

স্থানীয় সময় শনিবার সকাল ৮টা ৫০ মিনিটে পারাচিনর ঈদগাহ বাজারে ওই হামলা হয়।

 

পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বোমা হামলার ঘটনাটি নিশ্চিত করে জানিয়েছে,  একটি রাস্তায় পুঁতে রাখা বোমার (ইম্প্রভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণ হয়।  এখনো পর্যন্ত কোনো সন্ত্রাসী গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

 

শহীদ খান নামের এক সরকারি কর্মকর্তা বলেন, ‘বোমা বিস্ফোরণের সময় পাইকারি বিক্রেতারা বাজার থেকে ফল কেনাবেচা করছিল। বিস্ফোরণটি কী ধরনের ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।’

 

বিস্ফোরণের পরই পাকিস্তানের সেনাবাহিনী ও ফ্রন্টিয়ার কর্পসের সদস্যরা ঘটনাস্থলে যান। ওই সময় সেনাবাহিনীর ব্যবহৃত হেলিকপ্টার দিয়ে আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

 

আহত ব্যক্তিদের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই হাসপাতলের চিকিৎসক  সাবির হোসাইন বলেন, ‘আহত ব্যক্তিদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। নিহত ব্যক্তির সংখ্যা আরো বাড়তে পারে।’

 

এর আগে ২০১৫ সালের ডিসেম্বরে পারাচিনর এলাকার একটি বাজারে বোমা হামলায় নিহত হয় ২৫ জন। সে সময় ওই হামলার দায় স্বীকার করে লস্কর-ই-জাংভি আল আলামি ও আনসারুল মুজাহিদীন নামের দুটি জঙ্গি সংগঠন।

সূত্র:এনটিভি