সদ্য প্রকাশিত
নওগাঁ

পত্নীতলায় আটো চালকের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক১২ জানুয়ারি ২০২৪১ মিনিট পড়া
পত্নীতলায় আটো চালকের মরদেহ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি :

নওগাঁর পত্নীতলায় বালুঘা এলাকায় মাঠ থেকে আজিজার রহমান (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পত্নীতলা থানা পুলিশ। মৃত আজিজার রহমান মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের ছফের আলীর ছেলে বলে জানা গেছে।

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে পত্নীতলা উপজেলার বালুঘা মোড় এলাকায় ইটভাটার পাশে মাঠে পানিতে ওপর হয়ে পড়েছিল তার মরদেহ।

স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে থানা নিয়ে আসেন। নিহতের স্বজনরা এসে মরদেহ সনাক্ত করেন।

মৃত আজিজার রহমানের ভাই রফিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকালে প্রতিদিনের ন্যায় আটো চার্জার গাড়ি নিয়ে বাড়ী থেকে বের হয়ে যায় কিন্ত দুপুর গড়িয়ে সন্ধ্যা হলেও বাড়ি ফিরে না আসায় তারা অনেক রাত পর্যন্ত বিভিন্ন জায়গায়, আত্মীয়-স্বজনের বাড়ি খোঁজখবর করেন।

শুক্রবার সকালে খবর পেয়ে তারা থানায় এসে মরদেহ দেখতে সনাক্ত করেন । স্বজনদের অভিযোগ তার অটোচার্জার গাড়ীটি ছিনতাই করে তাকে হত্যা করে ফলে গেছে ঘাতকরা।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ওসি মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে কিভাবে মৃত্যু হয়েছে। পুলিশ রহস্য উদঘাটনের চেষ্টা করছে।