সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
আন্তর্জাতিক

পছন্দ না হলে চলে যান, অভিবাসীদের ডাচ প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক২৩ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
পছন্দ না হলে চলে যান, অভিবাসীদের ডাচ প্রধানমন্ত্রী

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুট দেশটিতে আসা অভিবাসীদের উদ্দেশ্য করে বলেছেন যেসব লোক নেদারল্যান্ডসে বাস করতে পছন্দ করেন না তাদের ওই দেশ ছেড়ে চলে যাওয়াই উচিত।

 

ডাচ একটি পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী রুট আরও বলেছেন দেশটিতে আসা নতুন অভিবাসীরা স্বাধীনতার কথা বলে নিজ সাংস্কৃতিক আচরণ যেভাবে ডাচদের ওপর চাপিয়ে দিচ্ছে সেটা ‘বিরক্তিকর’।

এর কারণে ডাচদের স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে এবং অভিবাসীদের হাতেই দেশ চলে যাচ্ছে বলে মনে হচ্ছে।

 

 

তিনি আরো বলেছেন, কিছু মানুষ যে নারীদের সঙ্গে হাত মেলাতেও অস্বীকৃতি জানাচ্ছে সেটা খুবই ‘উদ্ভট’ আচরণ।

 

দেশটিতে মার্চ মাসেই সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

মতামত জরীপে দেখা যাচ্ছে সেখানে ইসলাম বিদ্বেষী মতাদর্শে বিশ্বাসী ফ্রিডম পার্টি শীর্ষে রয়েছে।

 

পুরো ইওরোপ জুড়ে এক ধরনের অভিবাসী ও শরণার্থী বিরোধী মনোভাব মাথাচাড়া দিয়ে উঠছে।

সূত্র: বিবিসি বাংলা