সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

নেপালে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৯৩

নিউজ ডেস্ক৩০ সেপ্টেম্বর ২০২৪১ মিনিট পড়া
নেপালে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৯৩

সিল্কসিটিনিউজ ডেস্ক :

নেপালে ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৯৩ জনে দাঁড়িয়েছে। সোমবার উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে।

এই ঘটনায় ৯১ জনের বেশি মানুষ আহত হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে ৩১ জনের বেশি মানুষ। এই ভূমিধসের সময় অন্তত তিনটি বাস মাটির নীচে চাপা পড়ে।

নেপাল পুলিশের মুখপাত্র দান বাহাদুর কারকি বলেন, কাঠমান্ডুর দক্ষিণ অংশে একটি মহাসড়কে যানবাহনের ওপর ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে চাপা পড়ে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে।

দুই দশকের বেশি সময়ের মধ্যে নেপালে এবার সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। কাঠমান্ডু ও আশপাশের এলাকায় গত শনিবার সকাল পর্যন্ত ২৪০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। ভারী বৃষ্টিতে কাঠমান্ডুর অনেক এলাকা প্লাবিত হয়। ভূমিধসের কারণে অনেক মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হওয়ায় পুরো দেশ থেকে কাঠমান্ডু সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন