সদ্য প্রকাশিত
নওগাঁ

নির্বাচনী প্রচারণা শুরু করলেন আ.লীগ প্রার্থী হেলাল

নিউজ ডেস্ক১৮ ডিসেম্বর ২০২৩১ মিনিট পড়া
নির্বাচনী প্রচারণা শুরু করলেন আ.লীগ প্রার্থী হেলাল

রাণীনগর প্রতিনিধি:
নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন হেলাল নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। সোমবার বিকালে হেলালের নিজ গ্রাম রাণীনগর উপজেলা সদরের রাজাপুর গ্রামবাসির সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে ভোটারদের কাছে নৌকা মার্কায় ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি। মতবিনিময় শেষে গ্রামের ভোটারদের হাতে নির্বাচনী নৌকা মার্কার লিফলেট তুলে দেন আওয়ামী লীগ প্রার্থী আনোয়ার হোসেন হেলাল।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল আরিফ রাঙ্গা, প্রচার সম্পাদক আব্দুল খালেক, উপজেলা আওয়ামী লীগের সদস্য রাহিদ সরদার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনসহ রাজাপুর গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।