সদ্য প্রকাশিত
নওগাঁ

নিয়ামতপুরে মজুদ বিরোধী অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা 

নিউজ ডেস্ক২২ জানুয়ারি ২০২৪১ মিনিট পড়া
নিয়ামতপুরে মজুদ বিরোধী অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা 
নিয়ামতপুর প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুরে অবৈধভাবে ধান-চাল মজুদ করার অপরাধে  অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার বিকেলে অভিযানে উপজেলার রসুলপুর ইউনিয়নের দামপুরা বাজারে জাহাঙ্গীর শেখকে ৮০ হাজার ও সন্ধ্যায় নিমদীঘি বাজারে রুহুল আমিনকে ১ লক্ষ টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপম কুমার দাস।
সহকারী কমিশনার (ভূমি) রূপম কুমার দাস বলেন, অবৈধভাবে ধান ও চাল মজুদের সংবাদ পেলেই অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে আজ দু’জন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে এবং দুই দিনের মধ্যে ধান বিক্রি করতে বলা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
অভিযানে আরও উপস্থিত ছিলেন উপজেলা খাদ্যনিয়ন্ত্রক পারভেজ আনোয়ার, গোয়েন্দা সংস্থার সদস্য ও থানা পুলিশের সদস্যগণ।