নিয়ামতপুর প্রতিনিধি:
খাদ্য মন্ত্রণালয়ের দ্বায়িত্ব প্রাপ্ত মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি’র সাথে নিয়ামতপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচছা বিনিময় হয়েছে।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় হয়।
শুভেচ্ছা বিনিময় কালে নবনির্বাচিত কমিটির পক্ষে সভাপতি শাহজাহান শাজু ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক সরকার শাহ আলম, সদস্য জাকির হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান (মহিলা) নাদিরা বেগম, রসুলপুর ইউপি চেয়ারম্যান মোত্তালিব হোসেন বাবর, ভাবিচা ইউপি চেয়ারম্যান ওবাইদুল হক, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিক ছোটনসহ বিভিন্ন দপ্তর প্রধানেরা।











