সদ্য প্রকাশিত
নওগাঁ

নিয়ামতপুরে আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক২৯ অক্টোবর ২০২৩১ মিনিট পড়া
নিয়ামতপুরে আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত


নিয়ামতপুর প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুরে  তিনদিন ব্যাপী আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে । রোববার  (২৯ অক্টোবর ) বিকালে ভাবিচা ফুটবল মাঠে এ টুর্নামেন্টের  ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ভাবিচা জাবড়ীপাড়া সাঁওতাল বীর মুক্তিযোদ্ধা পটল সরেন এর স্মৃতি স্মরণে ভাবিচা জাবড়ীপাড়া সাঁওতাল বীর মুক্তিযোদ্ধা ক্লাব এ টুর্নামেন্টের আয়োজন করে।
ফাইনাল খেলায় বগুড়া একাদশ ১-০  গোলে বেলডাঙ্গা এক্দশকে  পরাজিত করে।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  ৩ নং ভাবিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওবাইদুল হক।  বিশেষ অতিথি ছিলেন  ছিলেন ভাবিচা  ইউপি সদস্য তুশিত কুমার সরকার। এসময় আরও উপস্থিত ছিলেন পল্লী চিকিৎসক শ্যামল কৃষ্ণ রায়,  ভাবিচা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পবিত্র প্রামানিক, ভাবিচা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের  সাধারণ সম্পাদক রঘুনাথ রবিদাস, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি শিবলাল চঁড়ে,  সহ-সভাপতি ইমায়েল মারডি প্রমুখ। শেষে অতিথিরা  বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন

এ টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করে।