নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী সরকারী নিউ গভ. ডিগ্রি কলেজে ছাত্রদল ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে কলেজের ভেতরে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোন আহতের খবর পাওয়া যায়নি।
জানা গেছে, ছাত্রদলের কয়েকজন ছেলে বসে কলেজের ক্রেনে আড্ডা দিচ্ছিলেন। এ সময় ছাত্রলীগের ছেলেরা এসে তাদের ধাওয়া করে। এ সময় তারা মুখোমুখি অবস্থান নেয়। পরে তারা পালিয়ে গেলে ছাত্রলীগের ছেলেরা কয়েকটি ব্রেঞ্চ ভাংচুর করে।
পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তবে এ বিষয়ে কেউ কথা বলতে না চাওয়া বক্তব্য পাওয়া যায়নি।
স/আ










