সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
আন্তর্জাতিক

নাফটা চুক্তি নিয়ে মেক্সিকো-কানাডার সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প

নিউজ ডেস্ক২৩ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
নাফটা চুক্তি নিয়ে মেক্সিকো-কানাডার সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সদ্য দায়িত্ব নেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিগগিরই মেক্সিকো ও কানাডার সঙ্গে উত্তর আমেরিকা মুক্ত বাণিজ্য চুক্তি (নাফটা) নিয়ে বৈঠক করবেন। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর রবিবার তিনি হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তাদের একথা বলেছেন।

 

৩১ জানুয়ারি ট্রাম্প মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতোকে অভ্যর্থনা জানাবেন এবং শিগগিরই কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। হোয়াইট হাউসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

 

রবিবার হোয়াইট হাউসের সিনিয়র স্টাফদের উদ্দেশ্যে বক্তৃতাকালে ট্রাম্প বলেন, ‘আমরা নাফটা নিয়ে পুনরায় আলোচনা শুরু করতে যাচ্ছি।’

 

একদিন ট্রাম্প টেলিফোনে পেনা নিয়েতো ও জাস্টিন ট্রুডোর সঙ্গে কথা বলেন। এ সময় তারা উত্তর আমেরিকায় অর্থনৈতিক সংহতি জোরদারে একমত হন।

 

নির্বাচনি প্রচারণাকালে ট্রাম্প অঙ্গীকার করেছিলেন, তিনি নির্বাচিত হলে গত ২২ বছরের পুরানো নাফটা চুক্তিকে যুক্তরাষ্ট্রের জন্য আরো সহায়ক করতে পুনরায় আলোচনা শুরু করবেন।

 

হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত ট্রাম্পের আমেরিকা ফার্স্ট ফরেন পলিসিতে বলা হয়েছে, ‘প্রেসিডেন্ট ট্রাম্প নাফটা নিয়ে পুনরায় আলোচনা করতে অঙ্গীকারবদ্ধ। যদি আমাদের অংশীদাররা আলোচনা করতে অস্বীকৃতি জানায়, তাহলে আমেরিকা যেটা সঠিক সেটাই করবে। প্রেসিডেন্ট ট্রাম্প নাফটা থেকে সরে আসার যুক্তরাষ্ট্রের অভিপ্রায়ের নোটিশ দেবেন।’

 

গত নভেম্বরে ট্রাম্প বিজয়ী হওয়ার পর মেক্সিকো ও কানাডা নাফটা নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সঙ্গে আলোচনার আগ্রহের কথা ঘোষণা করে।

 

বেশিরভাগ রফতানি পণ্য শুল্কমুক্ত ও শুল্ক হ্রাসের লক্ষ্যে বিশ্বের অন্যতম বৃহৎ রফতানি বাণিজ্য চুক্তি নাফটা স্বাক্ষর করা হয়। ১৯৯৪ সালে এটি কার্যকর হয়।

সূত্র: বাংলা ট্রিবিউন