নিজস্ব প্রতিবেদক, নাটোর:
নাটোরে সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর ৮৬ তম জন্মদিন পালিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে নাটোর প্রেসক্লাবের কনফারেন্স রুমে জেলা বিকল্প যুবধারা, স্বেচ্ছাসেবা ধারা ও শ্রমিক ধারার আয়োজনে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা বিকল্পধারার আহ্বায়ক ডাঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিংড়া উপজেলাা বিকল্প ধারার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আলীরাজ, শ্রমিক নেতা মোঃ আসাদ প্রাং, সেচ্ছাসেবক ধারার আহ্বায়ক নুরুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় টেলিকনফারেন্সের মাধ্যমে বদরুদ্দোজা চৌধুরী দলীয় নেতাকর্মীদের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় করেন।
স/শ










