নিজস্ব প্রতিবেদক, নাটোর:
নাটোরে অভিযান চালিয়ে সাত মাদকসেবীকে ছয়মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। রো্ববার দুপুরে শহরের স্টেশনবাজার এলাকা থেকে আটক করে বিকেলে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ নায়িরুজ্জামান প্রত্যেককে ছয়মাস করে কারাদন্ড প্রদান করেন।
র্যাব-৫ নাটোর ক্যাম্পের কমান্ডার মিজানুর রহমান জানান, নিয়মিত মাদকের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে রবিবার দুপুরে শহরের স্টেশন বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় মাদক সেবন করার অপরাধে শহরের বড়গাছাড় এলাকার শুকুর আলীর ছেলে সুমন (২৬), একই এলাকার মৃত ছাত্তার হোসেনের ছেলে সাজেদুল ইসলাম (২২), মৃত উজির আলীর ছেলে মন্ডল (৩০), চকবৈদ্যনাথ এলাকার মুনসুর আলীর ছেলে আব্দুল খালেক (৩০), মৃত বুদুর ছেলে ফারুক হোসেন (৪৫), স্টেশন বড়গাছা এলাকার কাহের আলীর ছেলে আব্দুল হাকিম (৪০) এবং বগুড়া জেলার কুকিবাজ গ্রামের আনিছুর রহমানের ছেলে জাহাঙ্গীর হোসেন (২৬)। পরে আসামীদের জেল হাজতে পাঠানো হয়েছে।
স/অ











