নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে পূর্বশত্রুতার জেরে এক যুবককে মারধর করেছে প্রতিপক্ষরা। পরে তাকে অহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

বুধবার বেলা আড়াইটার দিকে নগরীর মহানগরীর টিকাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত যুবক হলেন, বোষপাড়া জুগলা হাওলাদারের মোড় এলাকার মনিক শেখের ছেলে ওহিদুর রহমান শিপলু (২৮)।
জানা গেছে, পূর্ব বিরোধের জের ধরে শিপলুকে বুধবার দুপুরে রনি, নাসির, বুলবুল নামের কয়েকজন যুবক মারধর করে। পরে তাকে আহত অবস্থায় রামেকের চার নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।
বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে নগরীর বোয়ালিয়া থানার ওসি শাহাদত হোসেন জানান, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
স/আর










