সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
রাজশাহী

নগরীতে গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা

নিউজ ডেস্ক১৮ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
নগরীতে গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে গলায় ফাঁস দিয়ে এক নারী আত্মহত্যা করেছেন। নিহত নারী হলেন বুধপাড়া এলাকার জিবরান আলীর স্ত্রী মনু বেগম (৪৫)।

আজ মঙ্গলবার বিকেলে পশ্চিম বুধপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত মনু বেগমের মৃগী অসুখ ছিল। তিনি গত কয়েক দিন আগে থেকেই বেশ অাক্রান্ত হয়ে পড়েন। এর আগে কয়েক বার আত্মহত্যা করার চেষ্টাও করেন তিনি। পরিবার বা এলাকাবাসি দেখে ফেলায় তাকে সেখান থেকে উদ্ধার করে।

আজ মঙ্গলবার বিকেলে বাড়ির পাশের একটি আম গাছের সঙ্গে গলায় রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে অত্মহত্যা করেন। পরে এলাকাবাসি দেখে পুলিশে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে।

এ বিষয়ে মতিহার থানার (ওসি তদন্ত) ওশোক চৌহান সিল্কসিটি নিউজকে  বলেন, আমরা ঘটনাস্থলে এসেছি। তদন্ত চলছে।

স/শ