সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
মিডিয়ার সংবাদ

নওগাঁয় সাংবাদিকের উপর পুলিশের হামলার প্রতিবাদে মানববন্ধন

নিউজ ডেস্ক১৪ মার্চ ২০১৮১ মিনিট পড়া
নওগাঁয় সাংবাদিকের উপর পুলিশের হামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
বরিশালে ডিবিসির ক্যামেরা পার্সন সুমন হাসান ও সাংবাদিক অপূর্ব অপুর উপর ডিবি পুলিশের হামলা ও নির্যাতনের প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন করেছেন সাংবাদিকরা। বুধবার বিকেলে শহরের মুক্তিরমোড় প্রধান সড়কের পাশে ঘন্টাব্যাপী এ মানববন্ধন পালিত হয়।

নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি কায়েস উদ্দিনের নেতৃত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে সাংবাদিক ফরিদুল করিম তরফদার, শফিকুল ইসলাম, আসাদুর রহমান জয়, সাদেকুল ইসলাম, শফিক ছোটন, হারুন-অর-রশিদ চৌধুরী ছাড়াও জেলা কমিউনিষ্ট পার্টির সভাপতি এ্যাড. মহশিন রেজা ও সামাজিক সংগঠন একুশে পরিষদের সভাপতি এ্যাড. আব্দুল বারী প্রমুখ।

এ সময় বক্তারা ঘটনার নিন্দা জানিয়ে বলেন, যুগে যুগে সাংবাদিক নির্যাতনের পরিনাম কখনও ভাল হয়না। তাই এই নির্যাতনের ঘটনাকে শুধুমাত্র ক্লোজড বা কমিটি গঠনের মধ্যে সীমাবদ্ধ না রেখে ওই ডিবি পুলিশদের যথাযথ আইনী প্রক্রিয়ায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবী জানান।

মানববন্ধনে সাংবাদিক ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

স/শ