সদ্য প্রকাশিত
নওগাঁ

নওগাঁয় পৌর কর্মকর্তা কর্মচারী এ্যাসোসিয়েশনের কলম বিরতি পালন

নিউজ ডেস্ক২৬ এপ্রিল ২০১৭১ মিনিট পড়া
নওগাঁয় পৌর কর্মকর্তা কর্মচারী এ্যাসোসিয়েশনের কলম বিরতি পালন

নিজস্ব প্রতিবেদক,নওগাঁ:
সারাদেশের ন্যায় নওগাঁয় পৌর কর্মকর্তা কর্মচারী এ্যাসোসিয়েশনের কলম বিরতি পালন করা হয়েছে। জেলা পৌর কর্মকর্তা কর্মচারী এ্যাসোসিয়েশনের সভাপতি খোরশেদ আলমের নেতৃত্বে বুধবার সকাল সাড়ে ১১টায় পৌরসভার সামনে ঘন্টাব্যাপী সারিবদ্ধভাবে লাইনে দাড়িয়ে এই কলম বিরতি পালন করা হয়।

 
এ সময় উপস্থিত ছিলেন, জেলা পৌর কর্মকর্তা কর্মচারী এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক মোসাদ্দেক হোসেন, পৌর সচিব আনোয়ার কবির, সহকারী প্রকৌশলী আমিনূল হক, তত্ত্বাধায়ক পানি সরবরাহ শাখা মোঃ নিজামুল হক, উপ-সহকারী প্রকৌশলী বিদ্যুৎ আব্দুল মোনায়েম, উপ-সহকারী প্রকৌশলী যান্ত্রিক আনম আসাদুজ্জামান, উপ-সহকারী প্রকৌশলী সিভিল আবু রায়হান, প্রশাসনিক কর্মকর্তা মোঃ মতিউর রহমান প্রমূখ।

 
এছাড়াও সাংগঠনিক সম্পাদক আশরাফ আলীসহ পৌর কর্মকর্তা কর্মচারী এ্যাসোসিয়েশনের সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
স/শ