সদ্য প্রকাশিত
নওগাঁ

নওগাঁয় তিন দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

নিউজ ডেস্ক৪ জুন ২০১৭১ মিনিট পড়া
নওগাঁয় তিন দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক,নওগাঁ:
নওগাঁয় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা’১৭ শুরু হয়েছে। ৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে নওগাঁ জেলা প্রশাসন ও জাতীয় বিজ্ঞান প্রযুক্তি যাদুঘর আগারগাঁও ঢাকা যৌথভাবে তিনদিন ব্যাপী এই মেলার আয়োজন করে।

 
জেলা স্কুল মিলনায়তনে রোববার বিকাল ৩টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোঃ আমিনুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ আমিরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক বিপিএম পিপিএম।

 
নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিনের উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সরকারের উপ-সচিব মোঃ আব্দুর রফিক, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান এবং বিএমসি সরকারী মহিলা কলেজের রনসায়ন বিভাগের শিক্ষক দেলোয়ার হোসেন বক্তব্য রাখেন।

 
তিনদিনব্যপী এই মেলায় বিভিন্ন কলেজ, স্কুল, বিজ্ঞান ক্লাব এবং ব্যক্তিপর্যায়সহ প্রায় ২০টি বিজ্ঞান বিষয়ক ষ্টলে প্রায় ৫০টি প্রকল্প প্রদর্শনের জন্য স্থান পেয়েছে।
স/শ