সদ্য প্রকাশিত
কৃষি

নওগাঁয় জিঙ্ক সমৃদ্ধ ব্রিধান-৭২ চাষে আগ্রহী হয়ে উঠেছেন কৃষকরা

নিউজ ডেস্ক১৩ নভেম্বর ২০১৮২ মিনিট পড়া
নওগাঁয় জিঙ্ক সমৃদ্ধ ব্রিধান-৭২  চাষে আগ্রহী হয়ে উঠেছেন কৃষকরা

কাজী কামাল হোসেন, নওগাঁ:
নওগাঁয় জিঙ্ক সমৃদ্ধ ব্রিধান-৭২ জাতের ধান চাষে আগ্রহী হয়ে উঠেছেন কৃষকরা। অন্যান্য ধানের থেকে কম সময়ে ধান উৎপাদন, অধিক ফলন এবং পুষ্টিগুন থাকার কারনে কৃষকরা এই ধান চাষে আগ্রহী হয়ে উঠেছেন।

শরীরে বিশেষ পুষ্টির চাহিদা পুরনে সক্ষম জিঙ্ক সমৃদ্ধ ব্রিধান-৬২চাষের সফলতার পর এ বছর আমন মওসুমে নওগাঁ’র কৃষকদের মধ্যে জিঙ্ক সমৃদ্ধ ব্রিধান-৭২ জাতের ধান চাষ করে সফল হয়েছেন কৃষকরা।

মান্দা উপজেলার ছোট বেলালদহ গ্রামের কৃষক আদুরী রানী পাল, শ্রী ভগিরথ চন্দ্র তাঁতী এবং মানিক হোসেন বলেছেন, নারী ও শিশুদের সরাসরি বিশেষ পুষ্টির চাহিদা মেটাতে সক্ষম জিঙ্ক সমৃদ্ধ ব্রিধান-৭২ জাতের ধান অতি অল্প সময়ে উৎপাদিত হয়। তুলনামুলক ভাবে ফলন ভালো এবং এই ধান কেটে একই জমিতে মধ্যবর্তী রবি ফসল উৎপাদন সম্ভব। তার সুফল পাচ্ছেন তাঁরা।

তাঁরা জানান আমন মওসুমের অন্যান্য ধান উৎপাদনে মোট সময় ১৫৫ দিন থেকে ১৬০ দিন সময় লাগলেও ব্রিধান-৭২ বীজতলায় বীজ বপন থেকে ধান কাটা পর্যন্ত সময় লাগে মোট ১৩০ দিন। এর ফলনও ভালো হয়। এ বছর প্রতি বিঘা জমিতে ২২ থেকে ২৪ মন ধান উৎপাদনের আশা করছেন তাঁরা।

সিসিডিব মান্দা’র প্রকল্প সমন্বয়কারী রনজিৎ কুম্রা সাহা বলেছেন, নওগাঁ জেলার মান্দা উপজেলা এবং রাহশাহী জেলার তানোর ও মোহনপুর উপজেলায় গবেষনা প্রতিষ্ঠান হারবেষ্ট বাংলাদেশ’র সহযোগিতায় বেসরকারী উন্নয়ন সংস্থা সিসিডিবি মোট ১ হাজার ৯০০ কৃষককে আগ্রহী করেছেন। এ লক্ষ্যে ৩ হাজার ৮০০ কৃষককে জন প্রতি ১ প্যাকেট করে বীজ বিনামুল্যে বীহ সরবরাহ করা হয়েছে।

মান্দা উপজেলা কৃষি কর্মকর্তা হাফিজুর রহমান বলেছেন, জিঙ্কসমৃদ্ধ ব্রিধান-৭২-এর পুষ্টিগুন, ফলন ভালো এবং কম সময়ে উৎপাদিত হয়। এই চালের ভাত সুস্বাদু এবং সরাসরি পুষ্টি প্রাপ্তি ঘটে। বিশেষ করে নারী ও শিশুদের শরীরে বিশেষ পুষ্টির চাহিদা পুরন করে। এই জন্য ব্রিধান-৭২ চাষ অত্যন্ত লাভজনক।

স/অ