নিজস্ব প্রতিবেদক,নওগাঁ:
নওগাঁ সদর উপজেলার শিকারপুর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার বিকেল সাড়ে ৫টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই বাজেট ঘোষণা করেন পরিষদের চেয়ারম্যান মোঃ ময়নুল হক মুক্তা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক নান্নু।
ইউনিয়ন পরিষদের ১ কোটি ৭৭ লক্ষ ৬২ হাজার ৪শত ৮০ টাকা আয় ও ১ কোটি ৭৭ লক্ষ ২৮ হাজার ২ শত ৮০ টাকা পরিমান অর্থ ব্যয় এবং ৩৪ হাজার ২ শত টাকা জের দেখিয়ে ২০১৭-২০১৮ অর্থ বছরের সম্ভাব্য বাজেট ঘোষণা করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের সচিব মোঃ মাসুদ রানা, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আবুল কাশেম, ৫নং ওয়ার্ডের সদস্য মোঃ নুরুল ইসলাম, ৭নং ওয়ার্ডের সদস্য মোঃ হাকিম, ৯ নং সদস্য মোঃ মাসুদ রানা ও সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ রাবেয়া বিবিসহ ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স/শ











