সদ্য প্রকাশিত
নওগাঁ

নওগাঁয় সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত

নিউজ ডেস্ক২০ ডিসেম্বর ২০২৩১ মিনিট পড়া
নওগাঁয় সড়ক দূর্ঘটনায় দুইজন  নিহত
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুরে সড়ক দূর্ঘটনায় মোটর সাইকেলের চালকসহ দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক পিকআপসহ চালককে আটক করেছে পুলিশ।

বুধবার (২০ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলার রসুলপুর ইউনিয়নের ধানসুড়া-নাচোল আঞ্চলিক সড়কের টগরইল নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের টগরইল গ্রামের সিরাজুল ইসলামের ছেলে পারভেজ হোসেন (১৯) এবং মোটরসাইকেল চালক চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার হাবিবুর রহমান হাবিব (২০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিয়ামতপুর উপজেলার ধানসুড়া-নাচোল সড়কে টগরইল নামক স্থানে মুরগিবাহী একটি পিকআপ এর সাথে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলের চালক হাবিব ঘটনা স্থলেই নিহত হন এবং মোটরসাইকেলের আরোহী পারভেজকে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

নিয়ামতপুর থানার ওসি (তদন্ত) কওছার আলম বলেন, সড়ক দুর্ঘটনায় দু’জন নিহতের ঘটনায় আমরা পিকআপ সহ চালককে আটক করে হেফাজতে নিয়েছি। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।