
নওগাঁ প্রতিনিধি:
উজান থেকে নেমে আসা ঢলে গত কয়েকদিনের বৃষ্টিতে নওগাঁর ছোট যমুনা ও আত্রাই নদীতে পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হয়। নদীতে পানির চাপ বাড়ায় জেলার রানীনগর, আত্রাই, মান্দা ও মহাদেবপুর উপজেলার সাতটি পয়েন্ট ভেঙে ১০ গ্রাম প্লাবিত হয়। এতে প্রায় দুই হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
ভোগান্তীতে পানিবন্দি মানুষ। এসব পানিবন্ধি ও অসহায় মানুষের পাশে সাহায়্যের হাত দাঁড়ালেন নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক অতিরিক্ত সচিব কৃষিবিদ ড. মো. ইউনুস আলী প্রামানিক। গতকাল সারাদিন নওগাঁ-৬ আসনের বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং বন্যার্ত মানুষের হাতে সুস্ক খাবার বিতরণ করেন।
বন্যার্ত মানুষেরা বলেন, নদীতে পানির চাপ বাড়ায় জেলার রানীনগর, আত্রাই, মান্দা ও মহাদেবপুর উপজেলার বেড়িবাঁধের ছয়টি পয়েন্ট এবং বন্যা নিয়ন্ত্রন বাঁধের একটি অংশ ভেঙে লোকালয়ে হু হু করে পানি ঢুকে। বন্যার পানিতে বিস্তৃন্ন এলাকা প্লাবিত হয়। পানি ঘরে প্রবেশ করায় ঘরের আসবাবপত্রসহ আরো অনেক কিছু ডুবে যায়। এখন গবাদিপশু নিয়ে কেউ উচু স্থানে, কেউ বা ঘরের মধ্যে চৌকির ওপর পরিবার-পরিজন নিয়ে কষ্টে দিনপার করছেন। রান্নার চুলা ডুবে যাওয়ার খাওয়ার মতো কোন ব্যবস্থা নেই বন্যা কবলিতদের। খাবারের জন্য হাহাকার শুরু হয়েছে।

ড. মো. ইউনুস বলেন, ‘যখন যেখানে দুর্যোগ হয় আমি পাশে দাঁড়াই। আমাদের যাদের অর্থ-কড়ি আছে, আমরা কেউ টাকা কবরে নিয়ে যেতে পারব না। আমরা যেটা আয় করি সেটা মানুষের কাজে খরচ করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। কারণ আপনি-আমি একদিন পৃথিবীতে থাকব না। আমরা নিজেরা ভোগ না করে, যদি মানুষের কল্যাণে টাকা খরচ করতে পারি, তাহলে আল্লাহ্ আমাদের এই দান কবুল করবেন। মরার পর আমাদের পাশে মানুষের দোয়া ছাড়া আর কিছুই থাকবে না। যে যতটুকু পারেন মানুষের পাশে দাঁড়ান। সবাই মিলে একটু একটু করলেও তাদের অনেক সহায়তা হবে।









