
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাট থেকে অপহৃত ভিকটিম গাজীপুর থেকে উদ্ধার অপহরণ কারী নূরনবী(৩২)কে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।
মঙ্গলবার প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়। গ্রেফতার অপহরণ কারী নূরনবী জয়পুরহাট সদর উপজেলার দিওড় গ্রামের নজরুল ইসলামের ছেলে। ভিকটিম মৌসুমী আক্তার (২৮) ধামইরহাট উপজেলার পোড়ানগর গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানান, গত ২৩ অক্টোবর সকাল অনুমানিক সাড়ে ১১টার সময় চিকিৎসার জন্য হাসপাতাল যাওয়ার পথে ভিকটিমকে অপহরণ করে নিয়ে যায় অপহরণ কারীরা। পররর্তীতে ভিকটিমের স্বামী বাদী হয়ে ২৬ অক্টোবর ধামুইরহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে নুরনবীকে ১নং আসামী করে ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক মেজর মো. শেখ সাদিক, স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মো. রফিকুল ইসলাম এবং সিনিয়র এএসপি রানা এর নেতৃত্বে গাজীপুর জেলার বাসন থানা এলাকায় অভিযান চালিয়ে অপহরণ কারী নুরনবীকে গ্রেফতার করে এবং ভিকটিম মৌসুমীকে উদ্ধার করে।









