সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

ধর্মঘটের ২য় দিনে সোনামসজিদ বন্দরে পাঁচ শতাধিক ট্রাক আটকা

নিউজ ডেস্ক২ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
ধর্মঘটের ২য় দিনে সোনামসজিদ বন্দরে পাঁচ শতাধিক ট্রাক আটকা

ভ্রাম্যামান প্রতিনিধি:
উত্তরাঞ্চলের ট্রাক ধর্মঘটের কারণে সোনামসজিদ স্থল বন্দর থেকে ২য় দিনেও কোন পণ্যভর্তি ট্রাক দেশের অভ্যান্তরে যেতে পারেনি। বৃহস্পতিবার রাতে সোনমসজিদ স্থল বন্দর থেকে কিছু ট্রাক চালক পেঁয়াজ ও ফলসহ অন্য পণ্য নিয়ে চাঁপাইনবাবগঞ্জের বাহিরে যাবার চেষ্টা করে ব্যর্থ হয়েছে।

 
শুক্রবার সকালে ওইসব পণ্যভর্তি ট্রাক সোনামসজিদে ফেরত গেছে। বৃহস্পতিবার ভারত থেকে আমদানিকৃত ১৪০ ট্রাক পেঁয়াজ, ২০ ট্রাক ফলসহ অন্যান্য পণ্যভর্তি ট্রাক পানামা ইয়ার্ডের ভেতরে আটকা পড়ে।

 

পানামা সূত্র জানায়, কয়েকটি বাংলা ট্রাকের পণ্যলোড হলেও দেশের অভ্যন্তরে ছেড়ে যেতে ভয় পাচ্ছে ট্রাক চালকরা। এতে পানামা ইয়ার্ডের ভেতরে পাঁচ শতাধিক পণ্যভর্তি ট্রাক আটকা পড়েছে।

 
উল্লেখ্য, পুলিশি হয়রানি বন্ধ সহ ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জসহ উত্তরাঞ্চলের ১৬ জেলায় ট্রাক ধর্মঘট শুরু হয়। আজ শুক্রবার বিকেল থেকে সন্ধা পর্যন্ত বিভাগীয় কমিশনারের রাজশাহী বিভাগীয় কমিশনার আবদুল হান্নানের সঙ্গে আলোচনা দুই পক্ষের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সাপেক্ষে ট্রাক, ট্যাংকলরি, কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক আবদুল মান্নান আকন্দ ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।

স/শ