দুর্গাপুর প্রতিনিধি:
ভাল বীজে ভাল ফসল, লাল তীর ভাল বীজ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে দুর্গাপুর পৌর এলাকার পশ্চিম সিংগা আব্দুল গফুরের আম বাগানে লাল তীর লিমিটেড এর আয়োজনে কৃষকদের নিয়ে সবজি বীজের উপরে মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে দুর্গাপুর সিংগা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষিবিদ লাল তীর লিঃ এর বগুড়া ডিএম সিদ্দিকুর রহমান্।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছালিমুদ্দিন,লাল তীর লিঃ এর রাজশাহী এরিয়া ইনচার্জ মুনসুর রহমান, জিও আবু হোসেন আল মাসুদ, ডিভিশন ম্যানেজার সাদিকুর রহমান সাদিক,আলী আকবর প্রমূখ।
অনুষ্ঠান পরিচালায় ছিলেন লাল তীর লিঃ এর মর্কেটিং ম্যানেজার মাসুদ রানাসহ অত্র এলাকার বিভিন্ন কৃষক উপস্থিত ছিলেন ।
স/অ










