গোলাম রসুল:
কৃষক ইউনুস আলী রাজশাহী দুর্গাপুরে সফল শ্রেষ্ঠ চাষি হিসেবে নিজেকে গড়ে তুলেছেন। তিনি তার পরিশ্রম দিয়ে বর্তমানে নিজেকে আদর্শ কৃষক হিসেবে গড়ে তুলেছেন। এছাড়াও নানা সময়ে কৃষকদের পরামর্শ দিয়ে সাধারণ কৃষকের বন্ধু হয়ে উঠেছেন তিনি।
কৃষক ইউনুস আলী উপজেলার আলীপুর গ্রামের চাঁন গাজির ছেলে। কৃষিকে সুরক্ষা নিশ্চিত করে ভূগর্ভের পানির ব্যবহার ও অপচয় কমানোর মাধ্যমে ফসল চাষাবাদ করা ও আধূনিক কৃষি যন্ত্র ভার্সেটাইল মাল্টিক্রপ প্লান্টার (ভিএমপি) মেশিন সঠিক নিয়মে মেরামত রক্ষানা বেক্ষন ব্যবহার ও সম্প্রসারনের উপরে প্রশিক্ষণ গ্রহণ করার পর থেকে তিনি নিজেকে প্রতিষ্ঠত করে তুলেছেন।
২০০৩ সালে ফিল্ট টেকনিশিয়ান হিসেবে একটি ভিএমপি মেশিন দিয়ে ৬ বিঘা জমিতে এক চাষে ফালি চাষের মাধ্যমে গম চাষ শুরু করে ওএর পর থেকে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। এই ভিএমপি মেশিন দিয়ে মানুষের জমিতে সার্ভিস দিয়ে তিনি বর্তমানে ৫টি মেশিনের মালিক হয়েছেন। তিনি ওই মেশিন দিয়ে মানুষের জমি চাষ করে বছরে প্রায় ২ থেকে ৩ লক্ষ টাকা আয় করে থাকেন।

এছাড়াও তিনি চাষিদের বিভিন্ন পরামর্শ প্রদান করে থাকেন। ইউনুস আলী একজনকে আদর্শ কৃষক হিসেবে গড়ে তুলতে বিভিন্ন সরকারী বেসকারী প্রতিষ্ঠান হতে কৃষি যন্ত্রপাতি ও মেশিন চালানো, মাটির স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করেন উপরে প্রশিক্ষণ, গম, ধান, রসুন, মুগডাল, সরিষা,মশুর, বেগুন, আম, মৎস্য, হাসমুরগী পালন, ও নেতৃত্ব দেওয়ার উপরে প্রশিক্ষণসহ প্রায় ২০টি উপরে প্রশিক্ষণ গ্রহন করেছেন।
ইউনুস আলী ২০০৩ সালে দুর্গাপুর উপজেলার একটি ইউনিয়নের কয়েজন কৃষককে কৃষি সুরক্ষা পদ্ধাতিতে ভিএমপি মেশিন মাধ্যমে চাষ করে গম রোপনের পরামর্শ প্রদান করেন। পরে তার কথায় ওই পদ্ধতিতে এক চাষে জমি চাষ করে গম রোপন করে অধিক লাভবান হয়। ২০০৪ সালে ১০টি গ্রামের ৫০জন কৃষকের ৪০ বিঘা জমিতে কৃষি সুরক্ষা পদ্ধাতিতে মাটির স্বাস্থ্য ও গুণাগুণ সুরক্ষা নিশ্চিত করে গম চাষ করে দেন তিনি। এভাবে কৃষক ইউনুস আলী শল্প খচরে অধিক লাভবান হওয়ার পরামর্শ প্রদান করে আসছেন।
তিনি স্বেচ্ছাশ্রমে ভিত্তিতে নিজ উপজেলায় ২০০৩ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত প্রায় ৩হাজার ৫শ’ কৃষককে কৃষি সুরক্ষা প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন। এবং এ প্রযুক্তির আওতায় ভিএমপি মেশিনে মাধ্যমে ৬হাজার ৫শত বিঘা জমির মাটির স্বাস্থ্য সুরক্ষা করে এক চাষ পদ্ধতিতে গম,ভুট্টা,সরিষা,মশুর,বোরো ধান, আন পাটেলসহ বিভিন্ন ফসল চাষ করেছেন।
কৃষক ইউনুস আলী সিল্কসিটি নিউজকে জানান, ছোট বেলা থেকে তার কৃষি কাজের মধ্যে বড় হয়ে উঠা। তিনি ২০০৩ সালে একটি ভিএমপি মেশিন ক্রয় করে তিনি নিজেই তার জমিতে ফালি চাষের মাধ্যমে ভাল ফসল পান। এর পর তিনি সাধারণ মানুষের জমিতে ওই মেশিন দিয়ে বিভিন্ন ফসলি জমি চাষ ও পরামর্শ প্রদান করেন আসছেন।
বর্তমানে তিনি মানুষের কাছে আদর্শ কৃষক হিসেবে খ্যাতি আর্জন করেছেন। তিনি সকল চাষিদের কৃষিকে সুরক্ষা নিশ্চিত করে ভূগর্ভের পানির ব্যবহার ও অপচয় কমানোর মাধ্যমে ফালি চাষের পরামর্শ প্রদান করেণ।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা ড. বিমল কুমার প্রামানিক সিল্কসিটি নিউজকে বলেন, ইউনুস একজন আদর্শ কৃষক তার পরামর্শে ভিএমপি মেশিনের মাধ্যমে ফালি চাষের মাধ্যমে সল্প খরচে অনেক চাষীরা লাভবান হচ্ছেন।
স/শ










