সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
রাজশাহী

বাগমারায় ট্রাকের চাপায় নিহত ১

নিউজ ডেস্ক১৫ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
বাগমারায় ট্রাকের চাপায় নিহত ১

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় ট্রাকের চাপায় পৃষ্ট হয়ে এক ব্যক্তি নিহত হয়েছে। শনিবার সকাল ১১টায় বাগমারা উপজেলার বাসুবোয়ালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম সাবদুল আলী (৬৫) তিনি দুর্গাপুর উপজেলার পালশা গ্রামের মৃত তছির উদ্দীনের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সাবদুল আলী সকালে বাড়ি থেকে একই উপজেলার কালিগঞ্জ হাটে বাইসাইলে করে পান বিক্রি করতে যাচ্ছিলেন।

তিনি বসুবোয়ালিয়া এলাকায় আসলে দুর্গাপুরের দিকে থেকে আসা একটি ট্রাক (বগুড়া ট  ১১-১০৬৬) তার সাইকেলে পেছন থেকে ধাক্কা দেয়।

এ সময় ট্রাকের নিচে চাপা পড়েলে ঘটনাস্থালেই তার মৃত্যু হয়। স্থানীয় লোকজন বাগমারা থানায় খবর দিয়ে পুলিশ এসে  লাশ উদ্ধার করে । পরে ঘাতক ট্রাককে থানায় নিয়ে যায়।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন সিল্কসিটি নিউজকে জানায়, ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে এবং পরিবারের পক্ষ থেকে কোন আপত্তি না থাকায় তাদের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে। পরে ঘটনাস্থল থেকে ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে আসা হয় ।

স/অ