সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
রাজশাহী

দুর্গাপুরে চুরি করতে গিয়ে জনতার হাতে আটক ইউসুফ

নিউজ ডেস্ক২২ সেপ্টেম্বর ২০১৬২ মিনিট পড়া
দুর্গাপুরে চুরি করতে গিয়ে জনতার হাতে আটক ইউসুফ

দুর্গাপুর প্রতিনিধি:
দুর্গাপর হোজা গ্রামে রাতের আঁধারে চার্জার ভ্যান গাড়ি চুরি করতে গিয়ে জনতার হতে ধরা পড়লেন আন্তঃ জেলা চোর সিন্ডিকেটের সদস্য ইউসুফ আলী (৩৭)। এসময় অপর এক সদস্য পলিয়ে যায় বলে স্থানীয়রা জনান।

 

তিনি দুর্গাপুর পৌর এলাকার বহরমপুর গ্রামের মৃত হালিমুদ্দিনের ছেলে।

 
দুর্গাপুর থানা পুলিশ ও এলাকাবাসী  সূত্রে জানাগেছে, ইউসুফ আলী দীর্ঘ দিন থেকে দুর্গাপুর উপজেলাসহ বিভিন্ন এলাকায় চুরি ছিনতাই করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় গত বুধবার দিবাগত রাতে ইউসুফ আলীসহ কয়েকজন চোর উপজেলার হোজা অনন্তকান্দি গ্রামের ইমরান আলী ও নজুর বাড়িতে চুরি করতে ঢুকে। এমন সময় ওই চোরেরা তার বাড়ি থেকে একটি চার্জার ভ্যান গাড়ি চুরি করে পালানর সময় পুঠিয়া উপজেলার ভালুকগাছি এসআরজি মোড় নামক স্থানে ধাওয়া করে ভ্যানসহ মুল হোতা ইউসুফ আলীকে ধরে ফেলে। এসময় অপর সঙ্গীরা পালিয়ে যায়। পরে উপস্থিত জনতা আটক চোর সদস্যের মূল হোতা ইউসুফ আলীকে গণপিটুনী দিয়ে বৃহস্পতিবার সকালে পুলিশের কাছে সোপর্দ করেন।

 
এঘটনায় ইমরান আলী বাদি হয়ে দুইজনকে আসামী করে দুর্গাপুর থানায় একটি মামলা দায়ের করেন।

 

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রহুল আলম জনান, ভ্যান গাড়ি চুরির সময় চোর ইউসুফকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। এঘটনায় ইউসুফ আলীসহ দুইজনের বিরুদ্ধ্যে একটি মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

স/অ