সদ্য প্রকাশিত
খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, কাউন্টার থেকে মুছল টুঙ্গিপাড়ার নাম গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ প্রধানমন্ত্রী দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে ‘আমি আইনজীবী, বোমা মারব কেন’, আদালতে সেই সোহাগ এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সকালের নাশতায় চা-বিস্কুট খাওয়ার অভ্যাস ডেকে আনছে যেসব স্বাস্থ্যঝুঁকি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম নাটোরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ রাজশাহীতে ককটেল বিস্ফোরণের মামলায় খেলনা পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক
অন্যান্য

দানবীয় হাঙরের সন্ধান

নিউজ ডেস্ক১৯ জানুয়ারি ২০১৯১ মিনিট পড়া
দানবীয় হাঙরের সন্ধান

সিল্কসিটিনিউজ ডেস্ক:

২০১৮ সালে হলিউড ছবি ‘দ্য মেগ’-কে ঘিরে কম হইচই হয়নি। সেই কল্পবিজ্ঞান ছবির কেন্দ্রে ছিল এক দানব হাঙর, যাকে ‘মেগালোডন’ হিসেবে জানে বিশ্ব।

মেগালোডন এক প্রাগৈতিহাসিক জলচর। কম-বেশি মিলিয়ে ২.৬ মিলিয়ন বছর আগেই পৃথিবী থেকে হারিয়ে গিয়েছে প্রাণীটি। কিন্তু এই প্রাণীটি যদি ফিরে আসে, কেমন হয়- এই নিয়েই কথা বলেছিল সেই ছবি। মেগালোডন না ফিরলেও সম্প্রতি তার জায়গায় এক ‘দানব’ হাঙরের সন্ধান পাওয়া গেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘ইনসাইড এডিসন’-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের ডুবুরিরা ওহাউ নামক এক স্থানে সন্ধান পেয়েছেন এই দানবীয় আকৃতির শ্বেত হাঙরটির। ২০ ফুট দৈর্ঘ্যের এই হাঙরটির ওজন কম করে ২.৫ টন হবে বলে অনুমান প্রত্যক্ষদর্শীদের।

হাঙর বিশেষজ্ঞরা জানিয়েছেন, এটি একটি স্ত্রী-হাঙর এবং সম্ভবত সে গর্ভবতী।

জানা গিয়েছে, ডুবুরিদের একটি দল সমুদ্রের গভীরে একটি তিমির দেহাবশেষ খেতে আসা টাইগার শার্কদের ভিডিও তুলছিল। এমন সময়েই ওই হাঙরটি সেখানে আসে। তাকে দেখে হতবাক হয়ে যান দলের সকলে।

ডুবুরি দলের মুখপাত্র ওশান র‌্যামসে জানিয়েছেন, দানব হাঙরটি সেখানে এলে টাইগার সার্কগুলি পালিয়ে যায়। তার ছবি ও ভিডিও তোলার জন্য ডুবুরিরা তার সঙ্গে বেশ খানিকক্ষণ সাঁতরান।