সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
আন্তর্জাতিক

তেহরানে আগুনে বহুতল ভবন ধস, নিহত ৩০

নিউজ ডেস্ক১৯ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
তেহরানে আগুনে বহুতল ভবন ধস, নিহত ৩০
তেহরানে বহুতল ভবনে অগ্নিকাণ্ডের পর ভবনটি ধসে পড়ে। ছবি : রয়টার্স

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইরানের রাজধানী তেহরানে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ভবনটি ধসে পড়েছে। অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৩০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত ব্যক্তির সংখ্যা দুই শতাধিক।

বিবিসি জানিয়েছে, আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টায় ওই ভবনে আগুনের সূত্রপাত হয়। ঘটনার পর আগুন নেভাতে আসে ফায়ার সার্ভিসের কর্মীরা। কিন্তু একপর্যায়ে ওই ভবনই ধসে পড়ে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে মেইল অনলাইন জানিয়েছে, নিহত ৩০ জনই ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মী। ১৯৬২ সালে নির্মাণ হওয়া ভবনটি ১৭তলা উঁচু। ভবনটিতে একটি শপিং সেন্টারও আছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি জানিয়েছে ৫০ থেকে ১০০ মানুষ ভবনটিতে আটকা থাকতে পারে।

ছবিতে দেখা যায় ভবনের উপরের তলায় আগুন লাগে। আগুন লাগার পরই ফায়ার সার্ভিসের ১০টি স্টেশন ঘটনাস্থলে চলে আসে। উদ্ধারকর্মীরা দ্রুত ভবনে প্রবেশ করে। এর কিছুক্ষণ পরই ভবনটির উত্তর অংশ ধসে পড়তে থাকে। পরে পুরো ভবনটিই ধ্বসে পড়ে।

ঘটনার প্রত্যক্ষদর্শী এক মুদি দোকানদার বলেন, ‘মনে হচ্ছিল কোন ভয়াবহ সিনেমা দেখছি। ভবনটি আমার সামনে ধসে পড়ে গেল।’

ফায়ার সার্ভিসের মুখপাত্র জালাল মালেকি জানান, ওই ভবনে অগ্নিনির্বাপনের ভালো কোনো ব্যবস্থা ছিল না। এ ব্যাপারে ওই ভবনের ব্যবস্থাপকদের আগেও সতর্ক করা হয়েছে বলে তিনি জানান।

ওই ভবনে এর আগেও আগুন লাগার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইরান ভিত্তিক বেসরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি।

সূত্র: এনটিভি