সিল্কসিটিনিউজ ডেস্ক:
তুরস্কে পরপর দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সোমবার সকাল ও দুপুরে রিখটার স্কেলের ৫ দশমিক ৩ ও ৪ দশমিক ৯ মাত্রার এ ভূমিকম্প আঘাত হেনেছে।
এজিয়ান সাগর উপকূলের চাঙ্কালি প্রদেশের আয়ভাচিক শহরে আঘাত হানা এ ভূমিকম্পে পাঁচজন আহত হয়েছে এবং পাঁচটি গ্রামের অর্ধশতাধিক ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, প্রথম ভূমিকম্পটি সকাল ৬টা ৫১ মিনিটে আঘাত হানে। এর কেন্দ্র ছিল এজিয়ান সাগর। তবে ৫ দশমিক ৩ মাত্রার কম্পন অনূভব হয়েছে আয়ভাচিক শহরে। দুপুর ১ টা ৫৮ মিনিটে দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্র ছিল আয়ভাচিক ও এর মাত্রা ছিল ৪ দশমিক ৯।
চাঙ্কালি প্রদেশের গভর্নর ওরহান তাভলি জানিয়েছেন, প্রথম ভূমিকম্পটিতে প্রায় ৯০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসময় পাঁচজন আহত হয়েছে। যেসব বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সাময়িকভাবে বাসিন্দাদের বসবাসের জন্য সেখানে তাবু পাঠানো হয়েছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা
সূত্র: রাইজিংবিডি










