সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

তিউনিশিয়ার উপকূলে নৌকাডুবে নিহত ১২, নিখোঁজ ১০

নিউজ ডেস্ক৩০ সেপ্টেম্বর ২০২৪১ মিনিট পড়া
তিউনিশিয়ার উপকূলে নৌকাডুবে নিহত ১২, নিখোঁজ ১০

সিল্কসিটিনিউজ ডেস্ক :

তিউনিসিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দ্বীপ জেরবা উপকূলে ইউরোপগামী একটি নৌকা ডুবে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এখনও আরও ১০ জন নিখোঁজ রয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নিহতদের মধ্যে তিনটি শিশু রয়েছে।

তিউনিসিয়ার ন্যাশনাল গার্ড জানিয়েছে, চার অভিবাসী সাঁতরে তীরে উঠে আসার পর ঘটনাটি সম্পর্কে তাদের অবহিত করা হয়।

স্থানীয় মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অবজারভেটরি জানিয়েছে, নৌকাটিতে থাকা দুজন মরক্কোর নাগরিক ছাড়াও আরোহীরা সবাই তিউনিসিয়ার নাগরিক।

তিউনিসিয়ার উপকূলে গত বছর নৌকাডুবিতে ১৩০০ জনেরও বেশি মানুষ মারা গেছে বা নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা তিউনিসিয়ান ফোরাম ফর ইকোনমিক অ্যান্ড সোশ্যাল রাইটস।

 

সূত্র: যুগান্তর