সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
রাজশাহী

তানোরে রুবেল হত্যা মামলার বাদী-আইনজীবিসহ ৩৩ জনের নামে মামলা

নিউজ ডেস্ক২৬ অক্টোবর ২০১৬২ মিনিট পড়া
তানোরে রুবেল হত্যা মামলার বাদী-আইনজীবিসহ ৩৩ জনের নামে মামলা

তানোর প্রতিনিধি :

রাজশাহীর তানোরের গৌরাঙ্গাপুর গ্রামের রুবেল হত্যাকাণ্ডর চারদিন পর রুবেল হত্যা মামলার বাদী-আইনজীবিসহ ৩৩ গ্রামবাসির বিরুদ্ধে আদলতে মামলা দায়ের করেছেন আসামি পক্ষের লোকজন। মঙ্গলবার সকালে জেলার রাজশাহী অতিরিক্ত জুডিসিয়ান ম্যাজিষ্ট্রেট আদালত (৩) উপস্থিত হয়ে মামলাটি দায়ের করেন রুবেল হত্যা মামলার ৮ ও ৯ নম্বার আসামির বড় ভাই ফরিদ উদ্দিন। মামলায় হত্যা মামলার ৩ নম্বার আসামির বাড়ি-ঘর ভাংচুর ও মালামাল লুটের অভিযোগ আনা হয়েছে।

রুবেল হত্যাকাণ্ডের ঘটনায় যখন পুরোগ্রাম শোকাহত, বিচারের বাদিতে মিছিল-সমাবেশ চলছে-এমন সময় আসামি পক্ষের লোকজন মামলাটি ভিন্নখাতে প্রভাহিত করতে রুবেল হত্যা মামলার বাদী রশিদ মাষ্টার তার ছোট ছেলে রাসেল ও মামলা আইনজীবিসহ ৩৩ জন গ্রামবাসিকেআসামি করে  মামলা করাই রুবেল হত্যার সঠিক বিচার পাওয়া নিয়ে শংসয়ে রয়েছে রুবেলের পরিবারও গ্রামবাসিসহ এলাকার সচেতন মহল।

নিহত রুবেল এর পিতা ও হত্যা মামলার বাদি আব্দুর রশিদ মাষ্টার বলেন,খুনিরা অনেক প্রভাবশালী হওয়ায় মামলার সঠিক বিচার পাওয়া যাবে কিনা সে শস্কায় রয়েছেন তারা। মামলা ভিন্ন খাতে প্রভাবিত করতে বাড়ি-ঘর ভাংচুর ও লুটের মিথ্যা মামলা করছে আমাদের বিরুদ্ধেই। মামলা তুলে নিতে ভয়-ভীতিও দেখাচ্ছে তারা।

তিনি আরো জানান,যেদিন রুবেলকে খুনকরা করা হয়,সেদিন সকাল খুন হওয়ার পর  থেকে সারাদিন পুলিশ-সাংবাদিকসহ হাজার হাজার জনতা সেখানে উপস্থিত ছিল। সেখানে বাড়ি-ঘর ভাংচুর লুটপাটের কোন ঘটনাই ঘটেনি।

 
প্রসঙ্গত, গত ২২ অক্টোম্বর শনিবার সকালে তানোরের গৌরাঙ্গাপুর গ্রামে জমিজমা সংক্ষান্ত পূর্ব সত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন রুবেলকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় সেই দিনেই নিহতের পিতা বাদী হয়ে তানোর থানায় ১১জনের নাম উল্লেখ্য করে হত্যা মামলা দায়ের করে।

 

তানোর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা আবদুস সালাম জানান,রুবেল হত্যা মামলা বাদি-আইনজীবিসহ গ্রামবাসির বিরুদ্ধে আসামি পক্ষের মামলার বিষয়ে আমরা অবগত নয়। তবে রুবেল হত্যা মামলার তদন্ত সঠিক ভাবে এগিয়ে যাবে। বাদিকে ভয়ভিতির বিষয়ে ওসি বলেন যদি তারা বাদিকে হুমকি-ধামকি দিয়ে থাকে তাহলে বাদিকে জিডি করতে হবে। আমরা তদন্ত করে ব্যবস্থা নিবো।

স/অ