সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
রাজশাহী

তানোরে জিং ধানের মাঠ দিবস

নিউজ ডেস্ক২৬ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
তানোরে জিং ধানের মাঠ দিবস

তানোর প্রতিনিধি:

রাজশাহীর তানোরে বে-সরকারী সংস্থা সিসিডিবি’র উদ্দ্যোগে হাই জিংক রাইচ প্রকল্পের (ব্রি ধান ৬২) মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। হারভেষ্ট প্লাস বাংলাদেশ আর্থিক সহযোগিতায় বুধবার বিকালে তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের দুবইল গ্রামের কৃষক জলিলের জিং ধান (ব্রি ধান ৬২) কর্তন করা হয়।

 

পরে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সিসিডিবি’র ঢাকা কেন্দ্রীয়  কৃষি ও বীজ কর্মসূচীর সমন্নয়কারী মি. সমীরন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার আলতাব হোসেন।

 

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার আফজালুর রহমান, সিসিডিবি’র মোহনপুর অফিসের ম্যানেজার রাজেস উদ্দীর, তানোর অফিসের ম্যানেজার মুঞ্জুর রহমান, জাতীয় পর্যায়ে পুরুস্কার প্রাপ্ত কৃষক নূর মোহাম্মদ, কৃষক জাইদুর রহমান প্রমুখ। উক্ত অনুষ্ঠানে এলাকার কৃষক/কৃষানীসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

স/অ