সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

ট্রেনের ধাক্কায় ৮ হাতির মৃত্যু

নিউজ ডেস্ক২০ ডিসেম্বর ২০২৫২ মিনিট পড়া
ট্রেনের ধাক্কায় ৮ হাতির মৃত্যু

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ভারতের আসাম রাজ্যে হোজাই জেলায় ট্রেনের ধাক্কায় অন্তত আটটি হাতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি শাবক আহত হয়েছে। দুর্ঘটনায় ট্রেনটির ইঞ্জিনসহ পাঁচটি বগিও লাইনচ্যুত হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শনিবার (২০ ডিসেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটেছে।

রেলওয়ে ও বন বিভাগ সূত্রে জানা গেছে, শনিবার (২০ ডিসেম্বর) ভোরের দিকে রেল লাইন পার হচ্ছিল একটি হাতির পাল। এ সময় সাইরাং থেকে নয়াদিল্লিগামী রাজধানী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে হাতির পালটির। তবে, ট্রেনে থাকা কোনো যাত্রী হতাহত হননি।

বন কর্মকর্তারা জানান, ঘটনাস্থল থেকে আটটি হাতির মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত একটি শাবককে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

দুর্ঘটনাস্থলটি গুয়াহাটি থেকে প্রায় ১২৬ কিলোমিটার দূরে। ঘটনার পরপরই রেলওয়ের উদ্ধারকারী দল ও কর্মকর্তারা সেখানে পৌঁছে কাজ শুরু করেন।

লাইনচ্যুতি এবং রেললাইনে হাতির দেহাংশ পড়ে থাকায় আপার আসাম ও উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন গন্তব্যে ট্রেন চলাচল ব্যাহত হয়।

দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত বগির যাত্রীদের ট্রেনের অন্যান্য বগির খালি আসনে সাময়িকভাবে বসানো হয়। গুয়াহাটিতে পৌঁছানোর পর অতিরিক্ত কোচ যুক্ত করে ট্রেনটি আবার যাত্রা শুরু করবে বলে জানানো হয়েছে।

রেলওয়ে সূত্র জানায়, ঘটনাস্থলটি কোনো নির্ধারিত হাতির চলাচলপথ নয়। ট্রেনচালক দূরে হাতির পাল দেখে জরুরি ব্রেক কষলেও সংঘর্ষ এড়ানো সম্ভব হয়নি।

গত মাসেও পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় ট্রেনের ধাক্কায় একটি হাতির মৃত্যু হয়েছিল।