সদ্য প্রকাশিত
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে : সাইমুম পারভেজ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার
আন্তর্জাতিক

ট্রাম্পকন্যা ইভানকার ব্র্যান্ড ব্যবহার করবে না নর্ডস্ট্রম

নিউজ ডেস্ক৪ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
ট্রাম্পকন্যা ইভানকার ব্র্যান্ড ব্যবহার করবে না নর্ডস্ট্রম

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মার্কিন বিক্রেতা প্রতিষ্ঠান নর্ডস্ট্রম জানিয়েছে, তারা এখন থেকে মার্কিন প্রেসিডেন্টের কন্যা ইভানকা ট্রাম্পের ব্র্যান্ড ব্যবহার করবে না। ট্রাম্প ব্র্যান্ডের কাপড় বিক্রি করায় অনেক ক্রেতা নর্ডস্ট্রমকে বয়কট করে। ফলে প্রতিষ্ঠানটিকে ব্যবসায়িক মন্দার সম্মুখীন হতে হয়।

 

বৃহস্পতিবার নর্ডস্ট্রম কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এই মৌসুমে ইভানকা ট্রাম্পের কাপড় ও জুতো বিক্রি করবে না। প্রতিষ্ঠানটি আরও জানায়, ট্রাম্প ব্র্যান্ডের বিক্রয় উল্লেখযোগ্য হারে কমে আসায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

গত এক সপ্তাহ ধরে কয়েকটি সংগঠনের পক্ষ থেকে ট্রাম্প ব্র্যান্ডের পণ্য বর্জনের ডাক দেওয়া হয়।

 

নর্ডস্ট্রমের পক্ষ থেকে ওই বয়কটের কথা উল্লেখ করেনি। তবে ধারণা করা হয়, ট্রাম্প ব্র্যান্ডের সঙ্গে সঙ্গে অন্যান্য পণ্য বিক্রিও উল্লেখযোগ্য হারে কমে এসেছে প্রতিষ্ঠানটির।

 

নর্ডস্ট্রম জানিয়েছে, তারা নিজেদের ব্র্যান্ডের ১০ শতাংশ পণ্য কমিয়ে তানতুন ব্র্যান্ড দিয়ে পূরণ করছে। তবে ইভানকা ট্রাম্প ব্র্যান্ডের যেসব পণ্য তাদের কাছে মজুদ রয়েছে, সেগুলো তারা বিক্রি করবে বলে এক বিবৃতিতে জানিয়েছে।

সূত্র: বাংলা ট্রিবিউন