সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

ট্রাম্প ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত করায় তেলের দাম কমল ১৩%

নিউজ ডেস্ক২৩ মার্চ ২০২৬১ মিনিট পড়া
ট্রাম্প ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত করায় তেলের দাম কমল ১৩%

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বিশ্বের জ্বালানি করিডোর হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে ৪৮ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যথায় তিনি তেহরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোগুলোতে ভয়াবহ হামলা চালিয়ে বিধ্বস্ত করার হুমকি দিয়েছিলেন। এতে ইরান ভীত না হয়ে পালটা হুঁশিয়ারী যে, তাদের কোনো জ্বালানি স্থাপনা আক্রান্ত হলে আরব দেশগুলো বড় তেল ও গ্যাস ফিল্ডগুলো উড়িয়ে দেওয়া হবে। এতে উত্তেজনা আরও বেড়ে যায়। টালমাটাল হয়ে পড়ে বিশ্ব জ্বালানি বাজারও।

তবে সেই হামলার হুমকি পাঁচদিনের জন্য স্থগিত করেছেন ট্রাম্প। এতে কমতে শুরু করেছে তেলের দাম।

ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে যেকোনো ধরনের সামরিক হামলা স্থগিত রাখার জন্য ট্রাম্প নির্দেশ দেওয়ার পর তেলের দাম ১৩ শতাংশেরও বেশি কমেছে।

জিএমটি ১১:০৮ নাগাদ ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ব্যারেলে প্রায় ১৭ ডলার বা ১৫ শতাংশ কমে ৯৬ ডলারে নেমে এসেছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ১৩ ডলার বা প্রায় ১৩.৫ শতাংশ কমে সেশন লো ৮৫.২৮ ডলারে অবস্থান করছে।

এর আগে জাহাজে ইরানের হামলার কারণে হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় তেলের দাম প্রতি ব্যারেলে ১০০ ডলারের উপরে উঠে গিয়েছিল।

সূত্র: আল জাজিরা।